শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

যে মন্তব্যের জেরে কঙ্গনার ওপর চটেছে শিবসেনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের ওপর চটেছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক সব মন্তব্যের পর কঙ্গনা বলেছেন, বলিউডে মাদকচক্র চলে। রণবীর কাপুর, রণবীর সিংসহ আরও অনেক তারকাই মাদকাসক্ত।

কঙ্গনার এমন মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের উগ্রপন্থী দল শিবসেনা।

উগ্রপন্থী দলটির মুখপাত্র সঞ্জয় রানাউত বলেছেন, বলিউডে মাদকচক্র চলে— এমন তথ্য কঙ্গনার হাতে থাকলে তিনি যেন সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন। টুইটারে এসব নিয়ে মন্তব্য না করাই উচিত।

এ ছাড়া কঙ্গনা মুম্বাই পুলিশকে অপমান করেছেন বলেও দাবি করেন সঞ্জয়।

সম্প্রতি কঙ্গনা মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে আখ্যা দেন কঙ্গনা। তিনি মুম্বাইয়ে নিরাপত্তার অভাব বোধ করেন এবং মুম্বাই পুলিশের ওপর তার কোনো আস্থা নেই বলেও জানান।

কঙ্গনার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিবসেনা নেতা বলেন, মুম্বাইতে থাকতে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তা হলে কঙ্গনা যেন আর ওই শহরে ফিরে না আসেন। এসব বলে মুম্বাই পুলিশকে অপমান করেছেন অভিনেত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন বিষয়টির ওপর নজর রাখে।

তথ্যসূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com