শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

এবার সুশান্তের প্রেমিকা রিয়ার ভাই গ্রেফতার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার মাদকের মামলায় গ্রেফতার হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়ার ভাই শৌভিক।

একই মামলায় সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সকালে রিয়া ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি চালায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি দল। ওই বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন এনসিবির সদস্যরা। শৌভিকের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছেন তারা।

পরে জিজ্ঞাসাবাদের জন্য শৌভিক ও স্যামুয়েলকে নিয়ে যাওয়া হয় এনসিবি দফতরে। প্রথমে আটক দেখানো হলেও রাতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যমে বলা হয়।

এনসিবির জেরায় সৌভিক স্বীকার করেছেন, রিয়ার নির্দেশেই সুশান্তের বাড়িতে মাদক আনতেন তিনি। স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হতো।

একবার নয়, রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে বলে এনসিবিকে জানান সৌভিক।

ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই সুশান্তের মৃত্যু তদন্তে এই মাদকের বিষয়টি আসে। এই সংক্রান্ত তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি’র কাছে পাঠানো হয়। সেই তথ্যের ওপর ভর করে শুক্রবার থেকে বলিউড ও মুম্বাইয়ের অভিজাত মহলে মাদক যোগের খোঁজে তল্লাশি শুরু করেন এনসিবি’র গোয়েন্দারা। এনসিবি ইতিমধ্যে জায়িদ ভিলাত্রা ও আব্দুল বাসিত পারিহার নামে দু’জনকে গ্রেফতার করেছে। কাইজান ইব্রাহিম নামে আর এক ব্যক্তিকেও ৪ সেপ্টেম্বর থেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

তথ্যসূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com