বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরমে প্রাণ জুড়াবে পুদিনার শরবত

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে সুস্বাদু ঠাণ্ডা শরবতের জুড়ি নেই। এ সময়ে পানিশূন্যতা পূরণে পান করতে পারেন পুদিনার শরবত। গরমে তৃষ্ণার শান্তি পুদিনার শরবত।

পুদিনার শরবত কেন খাবেন?

ক্লান্তি দূর করতে এবং গরমে শরীর চাঙ্গা রাখতে পুদিনার শরবতের জুড়ি নেই। পুদিনাপাতা হজমে সহায়তা করে। আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে।

ঘরেই তৈরি করতে পারেন পুদিনার শরবত। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত।

উপকরণ

পুদিনাপাতা ১ মুঠ, পানি দুই গ্লাস, লবণ বা বিট লবণ স্বাদমতো, ভাজা জিরা-গুঁড়া এক চা-চামচ, লেবুর রস এক টেবিল-চামচ, কাঁচামরিচ ১টি অথবা স্বাদমতো, ও চিনি নিজের প্রয়োজন মতো।

পদ্ধতি

পুদিনাপাতা পরিষ্কার করে ধুয়ে সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ছাঁকনিতে ছেঁকে নিয়ে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন অথবা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com