বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকায় ওয়েস্টার্ন ‘কাউবয়’

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘কাউবয়’ শব্দটা শুনলে প্রথমেই যে দৃশ্যটা মনে পড়ে তা হলো—বড় আকারের লম্বা শিংয়ের গরুর পাল নিয়ে আসছে একদল বালক। তাদের সামনে একজন বসে আছেন ঘোড়ার পিঠে। তার এক হাতে রাইফেল অন্য হাতে দড়ির গোছা।

আপনি চাইলে ঢাকায় বসেও এমন ‘কাউবয়’ অনুভূতি নিতে পারেন রেস্তোরাঁ ‘কাউবয় কিচেন’-এ গিয়ে। ভোজন রসিকদের জন্য গত ২৮ আগস্ট ঢাকার টিকাটুলির হাটখোলা রোডে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়েছে।

সুন্দর পরিবেশে আড্ডা দেওয়ার পাশাপাশি সঙ্গে আছে সু-স্বাদু সব ফাস্ট ফুড। খাবারের মধ্যে আছে—পিজ্জা, বার্গার, পাস্তা, ফ্রেন্স ফ্রাই, রাইস মিল, সালাদ, চওমিন, স্যুপ, ড্রিংকস, ডেজার্ট এবং কফি।

রেস্তোরাঁটির উদ্যোক্তা হোসাইন লিমন মোকারম। তিনি বলেন— রান্নার প্রতি ভালোবাসা থেকেই রেস্টুরেন্টির সৃষ্টি। কাউবয় কিচেনে খাবারের সর্বোচ্চ মান বজায় রেখে সাধ্যের মধ্যে দাম রেখে খাবার পরিবেশন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com