শনিবার, ১১ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

তেলেগু অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি আর নেই

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি আর নেই। তার বয়স হয়েছিল ৭৪।

বেঙ্গালুরু মিরর জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গান্তুরে তার বাড়ির বাথরুমে পড়ে যান এই অভিনেতা।পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি স্ট্রোক করেছিলেন।

কার্নুল জেলার সিরভেল জেলায় জন্মগ্রহণ করেন জয়া প্রকাশ। ‘সাব-ইন্সপেকটর’ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি মঞ্চে অভিনয় করতেন। ‘ব্রহ্মা পুত্রুড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ‘সামারাসিমহা রেড্ডি’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান।

সাধারণত সিনেমায় খল ও কমেডি চরিত্রে অভিনয় করতেন জয়া প্রকাশ। ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমগুলোর মধ্যে রয়েছে— ‘জুলাই’, ‘কিক’, ‘রেডি’, ‘জয়ামি মানাদেরা’, ‘জাম্বা লাকিড়ি’, ‘রেস গুরাম’, ‘গব্বর সিং’ ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘সারিলেরু নীকেবারু’।

জয়া প্রকাশ রেড্ডির মৃত্যুতে তার সহকর্মী, ভক্ত ও শুভাকঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com