শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

অভিনেত্রী শ্রাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ২৬।

‘মানাসু মামাতা’ টিভি সিরিয়ালে কাজ করে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী। ৮ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদের মধুরানগরে নিজের বাড়ির বাথরুমে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করেছেন, দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তি কয়েকদিন আগে এই অভিনেত্রীকে হয়রানি করেছেন। এরপর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শ্রাবণী। দেবরাজ অন্ধ্র প্রদেশের কাকিনাড়া অঞ্চলের বাসিন্দা।

তেলেগু ৩৬০ জানিয়েছে, শ্রাবণীর সঙ্গে দেবরাজের পরিচয় টিকটকে। এরপর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে ও তারা প্রায়ই দেখা করতেন। কিন্তু সম্প্রতি দেবরাজ শ্রাবণীকে হেনস্তা করে এবং এরপর এই অভিনেত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের দাবি, দেবরাজ রেড্ডি ফোনে এই অভিনেত্রীর সম্মানহানির হুমকিও দিয়েছেন। পাশাপাশি ব্ল্যাকমেইল করতেন। এ কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শ্রাবণী।

এই ঘটনায় শ্রাবণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com