শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

‘হালাল-হারাম’ নিয়ে প্রশ্নের মুখে ওমর সানি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মৌসুমী, শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। এখন খুব বেশি অভিনয় না করলেও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এই অভিনেতা। বিভিন্ন সময় নানা অসঙ্গতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। মাঝে মাঝে এসব স্ট্যাটাস নিয়ে প্রশংসা পাওয়ার পাশাপাশি বিতর্কেও পড়েছেন তিনি। এবার হালাল-হারাম নিয়ে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন তিনি।

মৌসুমীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানি লিখেন—হারাম খেয়ে কোটিপতি হওয়ার চেয়ে, হালাল খেয়ে গরীব থাকা অনেক ভালো!

মন্তব্য করে অনেক নেটিজেন ওমর সানিকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে এ নিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। পাশাপাশি ছুঁড়ে দিচ্ছেন পাল্টা প্রশ্ন। ইমনার আহমেদ নামে একজন লিখেছেন—‘অভিনয় করে খুব হালাল খাচ্ছেন।’ মাসুম ইসলাম লিখেছেন, ‘সঠিক জানি না তবে সিনেমায় অভিনয় করে টাকা কামানো কি হারাম না?’ এমন প্রশ্ন অনেকেই করছেন। এদিকে ওমর সানিও এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এই স্ট্যাটাসে এখন পর্যন্ত ১১৫টি মন্তব্য পড়েছে।

ওমর সানি দেখতে দেখতে ক্যারিয়ারের ৩০টি বসন্ত পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com