বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লা রিভের পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিদিন একটু একটু করে সচল হয়ে উঠছে আমাদের নিয়মিত জীবনযাপন ও ফ্যাশন। জীবনের এই ‘নিউ নরমাল’ বা নতুন স্বাভাবিকতা উদযাপন করতে লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল উৎসব ২০২০’! এই সেল উৎসবে নারী, পুরুষ ও শিশুদের পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটি।

মিড-সিজন সেল উৎসব নিয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এবারের সেলে সাম্প্রতিক সিজনগুলো থেকে বাছাই করা হাই কোয়ালিটি পোশাকের সংগ্রহে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।’

জানা গেছে, এবারের সেলে প্রাধান্য দেওয়া হয়েছে রুচিশীল ঘরোয়া, অফিস এবং উৎসব উপযোগী পোশাকের কালেকশনে। নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ, শার্ট ও ব্লেজার পাওয়া যাবে এই সেলে। আরো আছে পালাজ্জো, হারেম, লেগিংস ও জিন্স প্যান্ট। পুরুষদের জন্য আছে রেগুলার, সেমিফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ ক্যজুয়াল, বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট। পোলো এবং টি-শার্টের এক বিশাল কালেকশন এবারের সেলের জন্য বাছাই করা হয়েছে। জিন্স, চিনোস, চুড়িদার ও ধুতিকাট পাজামাসহ প্যান্ট পাজামাও থাকছে এই সেলে।

নারী এবং পুরুষ উভয়ের জন্যই অফিস টু পার্টি উপযোগী নাইন টু নাইন কালেকশনেও থাকছে মূল্যছাড়। ছোট ছেলে, মেয়ে এবং নবজাতক শিশুদের জন্য আরামদায়ক আবহাওয়া এবং আয়োজনকে প্রাধান্য দিয়ে পোলো, টি-শার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজ, নিমা সেট ইত্যাদি সেলের জন্য বাছাই করেছে লা রিভ। বেশ কিছু ফ্যাশন অনুষঙ্গেও থাকছে বিশেষ ছাড়।

মিড-সিজন সেল অফারে পোশাক কেনা যাবে লা রিভের উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, ওয়ারী ১ ও ২, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, বেইলি রোড, পুলিশ প্লাজা কনকর্ড, বাসাবো এবং মোহাম্মদপুরের শোরুম থেকে। এছাড়াও খুলনা, নারায়ণগঞ্জ ও সিলেটের নয়া সড়ক এবং দর্শন দেউড়িতে লা রিভের শোরুম আছে। বিস্তারিত জানতে এবং ঘরে বসে পণ্য কেনা যাবে www.lerevecraze.com অথবা www.facebook.com/lerevecraze থেকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com