বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভাপা ইলিশ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বাজারে এখন পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ। আর দামও সাধ্যের মধ্যে। ইলিশ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু অনেক খাবার।

ইলিশের একটি ব্যতিক্রমী রেসিপি নারিকেল বাটা দিয়ে ভাপা ইলিশ। জিভে জল আনা এই খাবার খুব সহজে তৈরি করতে পারেন ঘরেই।

উপকরণ

ইলিশ মাছ, সরিষার তেল, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, কালোজিরা, কাঁচামরিচ ও নারিকেল বাটা।

যেভাবে তৈরি করবেন

মাছ ভালো করে ধোয়ার পর লবণ, হলুদ, জিরা গুঁড়া ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তিন চামচ সরিষার তেল দিন। গরম হলে অল্প কালোজিরা ফোড়ন দিয়ে মরিচ বাটা, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিন।

সামান্য পানি দিয়ে কষাতে হবে। এবার তার মধ্যে চার চামচ নারিকেল বাটা দিন। প্রয়োজনমতো পানি দিন।

মাছগুলো সাবধানে ছেড়ে সামান্য জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ৩ মিনিট ঢেকে রাখুন। রান্না শেষ করার আগে কয়েকটা কাঁচামরিচ চিরে দিন। ব্যাস, তৈরি নারিকেল বাটা দিয়ে ভাপা ইলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com