বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরমে আনারসের জুস পানে যত উপকার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে আনারসের জুস পান করা শরীরের জন্য খুবই ভালো। জুস গরমে শরীর ও মনকে দেবে প্রশান্তি। সারা দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি ঠাণ্ডা, কাশি, জ্বর সারাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

গরমে কেন খাবেন আনারসের জুস?

আনারস ভিটামিন এ, বি ও সির একটি উৎকৃষ্ট উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ব্রোমেলেইন, বিটা-ক্যারোটিন, মিনারেল, শর্করা, ফাইবার, আয়রন, প্রোটিন ও সহজপাচ্য ফ্যাট খুবই অল্প পরিমাণে। এ ছাড়া প্রতি কেজি আনারস থেকে প্রায় ৫০০ ক্যালোরি শক্তি পাওয়া যায়।

আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকায় এবং এতে ফ্যাটের পরিমাণ একেবারেই কম হওয়ায় এই ফল ওজন কমাতে সহায়ক। এটি রুচিবর্ধক ফল। তাই মুখে রুচি না পেলে আনারস খান। এতে প্রচুর ক্যালসিয়াম, মিনারেলস, ম্যাংগানিজ ও ভিটামিন থাকে। মুখের ভেতরের জীবাণুর আক্রমণ রোধ করে। সারা দিনের ক্লান্তি দূর করবে। আনারস খেতে পারেন জুস করে কিংবা সালাদে।

আসুন জেনে নিই কীভাবে বানাবেন আনারসের জুস।

উপকরণ

আনারস দুই কাপ, চিনি স্বাদমতো, লবণ সামান্য, সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, পানি ১/২ কাপ, বরফ ৪/৫ টুকরা ।

প্রস্তুত প্রণালি

প্রথমে ভালো করে আনারসের খোসা ছাড়িয়ে নিন। এর পর আনারসের গায়ে যে চোখের মতো অংশ থাকে, তা ভালো করে তুলে ফেলুন। এর পর ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পর একটি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের জুস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com