শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

১৫ কেজি ওজন কমাবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নতুন একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। অনুদানের এ ছবিতে অভিনয়ের জন্য তাকে কমাতে হবে ১৫ কেজি ওজন। তাও আবার মাত্র ১৫ দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে এখানে অপু বিশ্বাসকে ১৫ কেজি ওজন কমানোর কথা বলা হয়েছে।তিনি তা করবেন বলেও জানিয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছবির নায়ক নিরব হোসেনসহ সিনেমাটির প্রযোজক ও পরিচালক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com