বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পেঁয়াজ ছাড়াই সুস্বাদু খাবার রান্নার উপায়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তাই এখন অনেকেই রান্নায় পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন।

তবে এখন প্রশ্ন হলো– পেঁয়াজ ছাড়া কি প্রতিদিনের রান্না চলে না? ইউটিউবে খুবই জনপ্রিয় একটি রান্নার চ্যানেল পরিচালনা করেন রুমানা আজাদ। খবর বিবিসি বাংলার।

তিনি জানিয়েছেন পেঁয়াজ ছাড়া সুস্বাদু খাবার রান্নার উপায়।

রুমানা আজাদ বলেন, আগে থেকেই মা-খালারা রান্নায় পেঁয়াজ ব্যবহার করে আসছেন। বিশেষ করে মাংস ও মাছে আদা, রসুন হয়তো বাদ দেয়া যায়, তবে পেঁয়াজ থাকতেই হবে। পেঁয়াজ ছাড়া রান্নাই হবে না এমনটিই মনে করেন তারা।

এ ছাড়া কাঁচামাংস কিংবা মাছের মধ্যে পেঁয়াজের রস ঢুকে তার স্বাদকে আরও বাড়িয়ে দেয় বলেই পেঁয়াজের এত কদর।

তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, বাঙালি রান্নায় সাধারণত যে উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, তাতে পেঁয়াজের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

রুমানা আজাদ বলেন, আমার ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু ডিশ তৈরি করেছি- কোনোরকম পেঁয়াজ ব্যবহার না করে। তিনি বলেন, কিন্তু সেই ডিশের স্বাদ কোনো অংশেই কম নয়।
আসুন জেনে নিই রান্নায় পেঁয়াজের বিকল্প কী হতে পারে-

১. পেঁয়াজ ব্যবহার না করে রসুনের ব্যবহারের দিকে একটু জোর দিতে হবে। গরম তেলে রসুন ও শুকনা মরিচের ফোঁড়ন দারুণ সুবাস তৈরি করে। ডাল কিংবা বিভিন্ন ধরনের ভাজি এভাবেই তৈরি করা যাবে।

২. পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে।
৩. সয়াবিন তেলে রান্না না করে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল খাবারে স্বাদ বাড়াবে।

৪. পেঁয়াজের বদলে বেল পেপার কিংবা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম খাবারের স্বাদ বাড়াবে। ভাজি, মাছ বা মাংসের ঝোলে ক্যাপসিকামের ঝাঁজালো স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ।

৫. মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে।

৬. রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যে কোনো খাবারকে সুস্বাদু করে তুলবে। যে কোনো ধরনের খাবার রান্নাতেই টমেটো মানিয়ে যায়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com