শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নিজের বায়োপিক নিজেই পরিচালনা করার ঘোষণা দিয়েছেন মার্কিন পপ আইকন ম্যাডোনা। পরিচালনার পাশাপাশি সহযোগী লেখক হিসেবেও থাকছেন তিনি। ইতোমধ্যে এনিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ইউনিভার্সেল পিকচার্সের সঙ্গে।
বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছেন, পরিচালনার পাশাপাশি নিজের বায়োপিকের জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডির সঙ্গে সহকারি লেখক হিসেবে থাকছেন ম্যাডোনা।
ধারণা করা হচ্ছে, ম্যাডোনার জীবন নির্ভর সিনেমার গল্পে তার নিউইয়র্কের সেই বস্তি থেকে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে উঠার চিত্র উঠে আসবে।
ম্যাডোনা বলেন, সিনেমাটিতে সংগীতের ওপর বেশি ফোকাস থাকবে। তিনি আরো বলেন, সংগীত আমায় চালিয়ে রেখেছে এবং শিল্প বাঁচিয়ে রেখেছে।
মার্কিন এই তারকা বলেছেন, অনেক অব্যক্ত এবং অনুপ্রেরণামূলক গল্প রয়েছে এবং এটি আমার চেয়ে কে বেশি ভাল বলার আছে।
এছাড়া ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ম্যাডোনা বলেন, বায়োপিকে একজন শিল্পী হিসেবে তার পুরুষ শাসিত বিশ্বে টিকে থাকার সংগ্রামের গল্প থাকবে।
তবে ম্যাডোনা চরিত্রে কে থাকছেন এখন পর্যন্ত খোলাসা করে কিছু জানা যায়নি। বিবিসি, গার্ডিয়ান
নগরকন্ঠ.কম/এআর