শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সজল-নাদিয়ার ‘ইচ্ছে দহন’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জামশেদের মূল ব্যবসা নারী পাচার করা। নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে সে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার উপর। যদিও নাইট গার্ডের দ্বিতীয় স্ত্রীর মেয়ে অন্তরা। টাকার লোভে বাবার বয়েসি লোককে তার বিয়ে করতে হয়।

বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাকডাকা ভোরে বাড়ি থেকে পালিয়ে যায় অন্তরা। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ির ওপর এসে পড়ে। ঘটে মারাত্মক দুর্ঘটনা। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ইচ্ছে দহন’। এতে অন্তরা ও জোসেফের চরিত্রে অভিনয় করেছেন সালাহ্ খানম নাদিয়া ও আব্দুন নূর সজল। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।

বিটুএ ভিশন প্রযোজিত নাটকটি খুব শিগগির একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com