শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

চঞ্চলকে নিয়ে অমিতাভের নতুন মিশন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘আয়নাবাজি’ সিনেমা নির্মাণ করে দর্শক মাত করেছিলেন। এ সিনেমায় আয়নার ‘বোঝনাই ব্যাপারটা’ সংলাপটি দর্শকদের মুখে মুখে স্থান পায়৷ চরিত্রটি রূপায়ন করে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী।

আবারো চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন কাজ করলেন অমিতাভ রেজা চৌধুরী। তবে কোনো সিনেমা নয়, একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন তারা।

গতকাল (১৬ সেপ্টেম্বর) বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ করা হয়। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন আশফাক নিপুণ ও অভিনেত্রী নোভা ফিরোজ। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই বিজ্ঞাপনে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার বাড়ির ভাড়াটিয়ার ভূমিকায় থাকছেন আশফাক নিপুণ ও নোভা। তারা দুজন স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে ১৬ সেপ্টেম্বর সারাদিন এর কাজ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এর দৃশ্যধারণ করা হয়। খুব শিগগির বিজ্ঞাপনটি দেশের সবকটি টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com