বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাদামের শরবত রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে শরীরে পানির চাহিদা পূরণে খেতে পারেন স্বাস্থ্যসম্মত এক গ্লাস শরবত। এ সময় খেতে পারেন বাদামের শরবত। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এই শরবতটি খুবই স্বাস্থ্যকর।

আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন বাদামের শরবত।

উপকরণ

কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা-আধা কাপ, তরল দুধ-দুই কাপ,চিনি-এক কাপের তিনভাগের দুইভাগ, জাফরান- এক চিমটি, পেস্তাবাদাম কুচি- এক টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন। এবার এতে জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও চিনি দিয়ে দিন।

দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com