শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

কারাগারেই থাকবেন রিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মাদক মামলায় গ্রেপ্তার হওয়া রিয়া চক্রবর্তীকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি আদালত এই রায় দিয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর মাদক মামলায় রিয়োকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর এই অভিনেত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ৯ সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে রয়েছেন রিয়া। ২২ সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে রাখার শেষ দিন ছিল। কিন্তু আজ আদালত তা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করেছেন।

এদিকে এই মামলায় এর আগে দুইবার রিয়ার জামিন আবেদন খারিজ করেছেন আদালত। এবার বম্বে উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তী। আগামীকাল এর শুনানি হবে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে মাদকের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। পরবর্তী সময়ে এর সঙ্গে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সংশ্লিষ্টতা পায় এনসিবি কর্মকর্তারা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক কিনতেন এবং সুশান্তকে তা সরবরাহ করতেন। এছাড়া মাদক সেবনের কথাও স্বীকার করেছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com