বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস। এতে প্রচার হচ্ছে ‘ইয়ে রিস্তা হ্যায় পেয়ার কে’ নামে একটি সিরিয়াল। কিন্তু খুব শিগগির টিভি সিরিয়ালটি শেষ হয়ে যাচ্ছে। আর এ খবর প্রকাশ্যে আসার পর ভারতের এক নারী ভক্ত আত্মহত্যার চেষ্টা করেছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
‘ইয়ে রিস্তা হ্যায় পেয়ার কে’ নামে একটি ফ্যান পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এক ভক্ত। তাতে দেখা যায় এক ভক্ত হাতের শিরা কেটে ফেলায় তার হাতে ব্যান্ডেস করা হয়েছে। সঙ্গে কথোপকথনের স্ক্রিন শটও দেওয়া হয়েছে। আর ক্যাপশনে লিখেছেন—আমার বোন এটি করেছেন।
এই টিভি সিরিয়ালের যশমিত চরিত্র রূপায়ন করছেন সোনিয়া কৌর। তিনি ইনস্টাগ্রামে এসব ছবি পোস্ট করে লিখেছেন—দয়া করে এ ধরনের কাজ করবেন না। ‘ইয়ে রিস্তা হ্যায় পেয়ার কে’ সিরিয়ালের অনুরাগীদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। এজন্য আমি আপনাদের নিয়ে গর্বিত। কিন্তু দয়া করে এ ধরনের পদক্ষেপ নিবেন না।
রোমান্টিক ও ড্রামা ঘরানার এ ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন আশিষ শ্রীবাস্তব। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন—রিয়া শর্মা ও শাহীর শেখ। ২০১৯ সালের ১৮ মার্চ থেকে এ সিরিজের প্রচার শুরু হয়।
নগরকন্ঠ.কম/এআর