বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

একই ছাপার পোশাক পরে সমালোচনার মুখে শাকিব

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। জনপ্রিয়তার শীর্ষে থাকায় আলোচনার পাশাপাশি মাঝে মাঝেই বিতর্কের মুখে পড়েন তিনি। খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকে—শাকিব খান তার প্রমাণ!

গত বছর ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব খান। এবার অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে মিল রেখে প্যান্ট পরায় আবারো সমালোচনায় পড়েছেন এই নায়ক।

কয়েকদিন আগে অপু বিশ্বাস তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—কালোর-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। বুধবার (২৩ সেপ্টেম্বর) শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায়—একই ছাপার ট্রাউজার পরেছেন শাকিব। এর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়। অনেকেই এটাকে বলছেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে মিল রেখে এ ট্রাউজার কিনেছেন শাকিব।’

তীর্থক আহসান রুবেল তার ফেসবুকে শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন—‘এক ছাদের নীচে নেই তো কি হয়েছে? এক ট্রাউজারের ভেতর তো! এটাকেই বলে হৃদয়ের মিল। বুঝলা ডার্লিং।’

বাংলা চলচ্চিত্রের ফেসবুক গ্রুপ ‘বাংলা চলচ্চিত্রের সেকাল একাল’-এর পেজে ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো অপু বিশ্বাসের প্যান্ট পড়লেন সুপারস্টার শাকিব খান।’ এভাবে আরো অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুকে। তবে চলচ্চিত্রের কেউ কেউ বলছেন কাকতালীয়ভাবে এটা মিলে যেতে পারে!

২০১৮ সালে বাংলাদেশ ফিল্ম ক্লাব আয়োজিত বনভোজনে চিত্রনায়ক শাকিব খানের পরা একটি প্যান্ট নিয়ে তোলপাড় হয় ফেসবুকে। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বনভোজন। সেখানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এক দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন শাকিব।

ওইদিন যে প্যান্ট পরে মাঠে নেমেছিলেন শাকিব, তা নিয়ে রঙ্গ-তামাশায় মেতেছিলেন নেটিজেনরা। সেটিকে ছেঁড়া প্যান্ট বলে আখ্যা দেন তারা। ওই অনুষ্ঠানে শাকিবের ‘ছেঁড়া’ প্যান্টের ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।

ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। এর পরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com