বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিচে তোলা ছবি নিয়ে সমালোচনার মুখে ভাবনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী। এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবিও পোস্ট করে থাকেন এই নায়িকা।

কয়েকদিন আগে ভাবনা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়—ভাবনার পরনে কালো রঙের টপস ও শর্টস। কোনো একটি বিচে ফুটবল খেলায় মেতেছেন তিনি। একাধিক স্থিরচিত্রে এমনটা দেখা যায়। আর ক্যাপশনে লিখেছেন—‘বিচে সবকিছুই সুন্দর। এমনকি বৃষ্টিও।’

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। ভাবনার পরিচিতজনরাও তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছিলেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পোস্টে বাড়তে থাকে লাইক কমেন্টস। আর বিড়ম্বনাটা সেখান থেকেই শুরু। কারণ নেটিজেনরা তার পোশাক ও রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই নোংরা ভাষায় মন্তব্য করছেন।

নাহার নামে একজন লিখেছেন—‘আপু, তোমাকে অনেক রেস্পেক্ট করি। পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতেও চাই না। কিন্তু এইভাবে পাবলিকলি চলাফেরা করা দেখলে খুব অবাক লাগে। আই মিন, যেখানে আমরা সালোয়ার কামিজ আর ভদ্র পোশাক পরেও এত্ত বাজে বাজে কমেন্টের সম্মুখীন হই, তুমি এইভাবে কী করে চলাফেরা করো রাস্তাঘাট আর পাবলিক প্লেসে? অবশ্য সবসময় গাড়িতেই থাকো হয়তো। আমাদের মতো পাবলিক ট্রান্সপোর্টে হয়তো চড়ো না। কিন্তু এটা তো বিচ!’ শাহরিয়ার নামে একজন লিখেছেন—‘বাংলা নাটকের গাভী।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com