বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

তারকারা ‘সফট টার্গেট’ হচ্ছেন: রাভিনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সম্প্রতি মাদক কাণ্ডে বেশ কয়েকজন বলিউড তারকার নাম জড়িয়েছে। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মতে, তারকারা ‘সফট টার্গেট’ হচ্ছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাভিনা ট্যান্ডন লেখেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের আশীর্বাদ ছাড়া কোনো মাদক সরবরাহ অসম্ভব। রাঘব বোয়ালরা কোনো প্রশ্ন করা ছাড়াই বেঁচে যাচ্ছে। যদি একজন সাংবাদিক মাদক সরবরাহকারীর কাছে যেতে পারেন, কর্তৃপক্ষ কি তাদের খুঁজে বের করতে পারেন না? তারকারা সফট টার্গেট হচ্ছেন।’

অন্য এক টুইটে তিনি লেখেন, ‘মাদক নির্মূল করার এটিই প্রকৃত সময়। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের যুবসমাজের জন্য খুবই উপকার হবে। এই প্রক্রিয়া সকল সেক্টরে শুরু হোক। এটিকে মূল থেকে উপড়ে ফেলুন। দোষী, ব্যবহারকারী, সরবরাহকারীদের শাস্তি দিন। এর পেছনে বড় ব্যক্তিরা রয়েছেন, যারা মানুষকে ধ্বংস করে দিতে চায়।’

সম্প্রতি মাদক কাণ্ডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের নাম জড়িয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অভিনেত্রী রাকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার এনসিবি দপ্তরে গিয়েছেন দীপিকা, সারা ও শ্রদ্ধা।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই অভিনেতার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে তদন্ত শুরু করে এনসিবি। এই ঘটনায় ইতোমধ্যে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com