বুধবার, ১০ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিংড়ি পাকোড়া রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বৃষ্টির দিনে মুখরোচক খাবার অনেকেই পছন্দ করেন। বিকালের নাস্তায় পরিবারের প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন চিংড়ি পাকোড়া।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

উপকরণ

চিংড়ি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি, মরিচের গুঁড়া সামান্য, কাঁচামরিচ কুচি ১টি, ময়দা আধা কাপ, রসুন কুচি দুই কোয়া, ধনেপাতা কুচি সামান্য, লেবুর রস এক টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চিংড়ি নিয়ে তাতে ময়দা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

এবার এতে লেবুর রস ও দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এখন একটি প্যানে তেল গরম করে অল্প আঁচে পাঁচ মিনিট চিংড়িগুলো ভেজে নিন।

বাদামি রঙের হয়ে গেলে চিংড়িগুলো তেল থেকে উঠিয়ে প্লেটে তুলে নিন। টমেটো সস এবং চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিংড়ি পাকোড়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com