বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

প্রেমিকের জন্মদিনে নয়নতারার ২৫ লাখ রুপি খরচ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

দীর্ঘদিন ধরে নির্মাতা বিগনেশ শিবমের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নয়নতারা। সম্প্রতি ভারতের পর্যটন নগরী গোয়াতে প্রেমিকের জন্মদিন পালন করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন পালনের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি।

গোয়াতে তিন দিন ছিলেন শিবম-নয়নতারা। প্রেমিকের পাশাপাশি মায়ের জন্মদিনও পালন করেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, এজন্য ২৫ লাখ রুপি খরচ করেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নয়নতারা।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তার পর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। প্রায়ই তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়।

চলতি বছর এই জুটির বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে এক সাক্ষাৎকারে বিগনেশ জানিয়েছেন, পেশাগত দিক থেকে দুজনই ভীষণ ব্যস্ত। তাই আপাতত বিয়ের পরিকল্পনা করছেন না তারা।

নয়নতারা অভিনীত সর্বশেষ সিনেমা ‘দরবার’। এতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন তিনি। বক্স অফিসে সিনেমাটি খুব বেশি সাড়া জাগাতে পারেনি। ‘নেত্রীকান’ ও ‘আনাতে’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যে ‘আনাতে’ সিনেমায় রজনীকান্তের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com