বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

জন্মদিনে অস্কারজয়ী অভিনেত্রীর কাণ্ড

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গত ২৭ সেপ্টেম্বর ছিল অভিনেত্রী গিনেথ প্যালট্রোর জন্মদিন। স্বাভাবিক কারণেই দিনটিতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্ত-অনুরাগীর শুভেচ্ছা বার্তার উত্তর দিতে গিয়ে আজব এক কাণ্ড ঘটিয়েছেন ‘আয়রন ম্যান’খ্যাত এই অভিনেত্রী। ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। এরপর ঘটা করে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়।

তবে নিন্দার চেয়ে সাহসিকতার জন্য প্রশংসা কুড়াচ্ছেন গিনেথ। হলিউডের অন্য তারকারাও তার ছবির প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন— ডেমি মুর, নাওমি স্কটের মতো অভিনয়শিল্পীরাও।

১৯৯১ সালে মুক্তি পায় গিনেথ অভিনীত প্রথম ফিচার ফিল্ম ‘শাউট’। এর সাত বছর পর ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পান তিনি।

২০০৮ সালে ‘আয়রন ম্যান’ সিনেমায় নাম লেখান গিনেথ। এই সিনেমার পেপার পটসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে সন্তান জন্মের পর কাজ কমিয়ে দেন এই অভিনেত্রী। এরপর ব্যবসায় মনোযোগী হন। ‘গুপ’ নামে তার একটি লাইফ স্টাইল কোম্পানি আছে। সেখানে নারীর শরীর সম্পর্কে নেতিবাচক ধারণা বদলাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মূলত নারীর শরীর নিয়ে মানুষের চিন্তাধারা বদলাতে চান তিনি। পাশাপাশি নারী সত্তা নিয়ে তিনি গর্ব করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে চান। আর এই ভাবনা থেকেই সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন গিনেথ প্যালট্রো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com