বুধবার, ১০ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : তালের রস দিয়ে পিঠা, পায়েশ ও পুডিং খেতে অনেকেই পছন্দ করেন। তবে তালের রস বের করাটা খুব সহজ কাজ নয়।
তালের রস বের করার সহজ কিছু পদ্ধতি রয়েছে।
আসুন জেনে নিই কিছু পদ্ধতি।
১. তালের খোসা ছাড়িয়ে আঁটি বের করে অল্প পানি ছিটিয়ে গ্রেটারের সাহায্যে রস বের করুন। আঁশমুক্ত করতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
২. তালের আঁটি পানিতে ভিজিয়ে রেখে দিন। নরম হয়ে গেলে স্টিলের ছাঁকনির ওপর ঘষে রস বের করে নিন।
সংরক্ষণ পদ্ধতি
ছোট মুখবন্ধ বাটিতে তালের রস সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে এক বছর সংরক্ষণ করতে পারেন।
নগরকন্ঠ.কম/এআর