বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নাচার জন্য শর্ত দিলেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই নায়িকা ‘বীরত্ব’ সিনেমায় আইটেম গানে নাচবেন বলে জানা গেছে। তবে এ জন্য তিনি শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত মেনেই মিষ্টিকে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক। বিষয়টি রাইজিংবিডিকে জানিয়েছেন মিষ্টি জান্নাত।

মিষ্টি রাইজিংবিডিকে বলেন, ‘বীরত্ব’ সিনেমার গান এবং আয়োজন আমার ভালো লেগেছে। আইটেম গানে কাজ করে নতুন অভিজ্ঞতা হবে। এছাড়া রঞ্জনদার পরবর্তী সিনেমার নায়িকা আমি হবো এই শর্তে রাজি হয়েছি।’

আইটেম গানটি গেয়েছেন জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ন অঙ্কিতা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় গান করছেন তিনি। আগামী শনিবার গানটি রেকর্ডিং করা হবে বলে জানা গেছে। অক্টোবর থেকে ফরিদপুরে শুরু হবে শুটিং।

গত ২৪ সেপ্টেম্বর ‘কি করে বলব তোমায় প্রিয়তমা’ নামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। মান্নান গাজীপুরীর পরিচালনায় এ সিনেমার শুটিং আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com