বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংগীতশিল্পী শেখ শাহেদ আইসিইউতে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ শাহেদ। ‘রোকযানা’ খ্যাত এই শিল্পী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। এরপর তাকে পাশ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সর্বশেষ রাত ১টার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাকে তত্ত্বাবধান করছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিরাজী। তিনি জানান, নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এছাড়া তার কিডনি ফেইলিউর করেছে।

অসুস্থ এই শিল্পীর পাশে রয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সিইও খাদেমুল জাহান। তিনি জানান, রাতের চেয়ে এখন অবস্থা কিছুটা ভালো। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

শেখ শাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বই দশক থেকে তিনি গান করে আসছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভ’ প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com