বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

গানের এক ঝলকে নজরকাড়া নুসরাত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায়ই রয়েছে তার পরিচিতি। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘পটাকা’ শিরোনামে গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

নুসরাত তার হবু বরকে নিয়ে অবকাশ যাপনের জন্য দুবাই পাড়ি জমিয়েছেন। সেখান থেকে দিন কয়েক জানান, খুব শিগগির আসছে তার নতুন গান। গতকাল (৩০ সেপ্টেম্বর) তার গাওয়া ‘আমি চাই থাকতে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর টিজার প্রকাশ পেয়েছে। এতে নজরকাড়া নুসরাত ফারিয়াকে দেখা যায়।

ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর ফেসবুক পেজ ও নুসরাত ফারিয়ার ফেসবুক পেজে টিজারটি প্রকাশ পেয়েছে। এটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে।

‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। করোনা সংকট শুরুর আগে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। দৃশ্যধারণের কাজ হয়েছে দেশের বাইরে। দুর্গা পূজা উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে গানটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com