বুধবার, ১০ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টমেটো সস রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ভাজাপোড়া কিংবা স্ন্যাক্সজাতীয় খাবারের সঙ্গে টমেটো সস খাবারের স্বাদ বাড়ায়। টমেটো সস সাধারণত আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, যা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে।

টক-ঝাল-মিষ্টি স্বাদের এই সস তৈরি করতে পারেন ঘরেই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

উপকরণ

৮০০ গ্রাম পাকা টমেটো, একটি ছোট পেঁয়াজ কুচি, আট কোয়া রসুন, এক ইঞ্চি পরিমাণ আদা, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ ও চিনি, ৩-৪টি শুকনা মরিচ, দুই টেবিল চামচ ভিনেগার।

যেভাবে তৈরি করবেন

টমেটো টুকরা করে ভেতরের শক্ত ফেলে দিয়ে কড়াইতে দিন। এর পর পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে নাড়তে হবে।
এতে স্বাদমতো লবণ ও চিনি, শুকনো মরিচ, ভিনেগার ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়ুন।
এতে বাড়তি পানি দেয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে রেখে ঘনঘন নেড়ে দিন।

নাড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। ছাঁকা হয়ে গেলে বোতল সংরক্ষণ করতে হবে টমেটো সস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com