বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কর্ণিয়ার পরিবার করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার পরিবারের চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কর্ণিয়ার সুস্থ আছেন।

শুক্রবার রাতে গণমাধ্যমকে কর্ণিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার শ্বশুর-শাশুড়ি, স্বামী ও ভাবি করোনায় আক্রান্ত হয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে শিল্পী লিখেছেন, তার

পরিবারের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য গত দুই সপ্তাহ তিনি ইউটিউবে লাইভ অনুষ্ঠানটি করতে পারছিলেন না। কর্ণিয়া পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

জাকিয়া সুলতানা কর্ণিয়া ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইনের পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com