বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বীকৃতি ছাড়াই পালিত হলো বয়ফ্রেন্ড দিবস

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ৩ অক্টোবর পালিত হলো বয়ফ্রেন্ড দিবস। যদিও দিবসটির আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।

তারপরও বিশ্বের বিভিন্ন দেশে দিনটিতে বয়ফ্রেন্ডদের নিয়ে ভিন্ন রকম আনন্দে মেতেছেন মেয়েরা। বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে পোস্ট দিতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে মজার মজার মিম দিয়ে।

আপনার প্রেমিক আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা জানানোর দিন আজ। যদিও এর আগে এত ঘটা করে দিবসটির কথা শোনা যায়নি। যতদূর জানা গেছে, দিবসটি ইন্টারনেট থেকে সৃষ্টি। ২০১৪ সালে যাত্রা শুরু হয় দিবসটির। ২০১৬ সাল থেকে টুইটারে জনপ্রিয় হতে শুরু করে।

দিনের কাজ শেষে বাড়ি ফিরে হয়তো সবকিছু জানানোর সময় হয় না বয়ফ্রেন্ডদের। অনেক কথার উত্তরে শুধু ‘ওকে’ লিখেই মনের মানুষের কাছে বার্তা পাঠিয়ে দেন অনেকে। এ সবকিছু আলাদাভাবে পালনের জন্যই বয়ফ্রেন্ডদের নিয়ে আলাদা দিনের পরিকল্পনা।

তবে শুধু বয়ফ্রেন্ড দিবস নয়, বিশ্বে গার্লফ্রেন্ড দিবসও পালন করা হয়ে থাকে। ১ আগস্ট দিবসটি পালন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com