বুধবার, ১০ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেড ক্যাবেজ সালাদ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সুস্বাদু খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের সালাদ খেয়ে থাকি আমরা। তবে কখনও কী খেয়েছেন রেড ক্যাবেজ সালাদ। পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন রেড ক্যাবেজ সালাদ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন রেড ক্যাবেজ সালাদ-

যা লাগবে

সবজি (গাজর, ক্যাপসিকাম বেবিকর্ন) ছোট করে কাটা ১ কাপ, সাদা এবং লাল বাঁধাকপি জুলিয়ান কাটা ১ কাপ, ডিম ১টি, সয়াবিন তেল ১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ আন্দাজমতো, কাঁচামরিচ কুচি অল্প, ইন্সট্যান্ট নুডলস ১ প্যাকেট।

যেভাবে করবেন

সবজিগুলো অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলাদাভাবে নুডলসটা অল্প লবণ ছিটিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্লেন্ডারে ফেটানো ডিম লেবুর রস লবণ এবং চিনি দিয়ে ১ মিনিট ব্লেন্ড করতে হবে। একই সঙ্গে তেল ঢেলে দিতে হবে। যখন এ মিশ্রণটা ঘন হয়ে আসবে ব্লেন্ডার অফ করে দিয়ে মিশ্রণটা নামিয়ে নিতে হবে। সবজি, বাঁধাকপি এবং এই ডিমের মিশ্রণটা একসঙ্গে মেখে লাল বাঁধাকপির পাতার ওপর দিয়ে তার ওপর নুডলস ভাজা দিয়ে পরিবেশন করতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com