বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

করোনা আক্রান্ত সৌমিত্র হাসপাতালে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। ৮৫ বছর বয়েসি এই অভিনেতাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সৌমিত্র চ্যাটার্জির জ্বর ছাড়া করোনার আর কোনো লক্ষণ ছিল না। সন্দেহ থেকে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে গতকাল (৫ অক্টোবর) পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌমিত্র চ্যাটার্জির মেয়ে পৌলমি বোস বলেন—এখন বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর ছাড়া করোনাভাইরাসের আর কোনো লক্ষণ বাবার ছিল না। গত দুদিন ধরে অল্প অল্প জ্বর ছিল। কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর আজ সকালে বাবাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান বাবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি তথ্যচিত্রের শুটিং করেছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com