বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেভাবে যত্ন নিলে গহনা নতুনের মতো থাকবে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গহনা নারীর সৌন্দর্য বাড়ায়। আর অনেকের কাছে গহনা শৌখিনও। তাই কে না চায় শখের গহনা নতুনের মতোই থাক।

সঠিকভাবে যত্ন নিলে গহনা নতুনের মতো চকচকে থাকবে।

রুচিভেদে একেকজন একেক রকমের গহনা পরতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের গহনার মধ্যে সোনা, রূপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গহনা যেমন আছে, তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গহনাও বেশ জনপ্রিয়।

কষ্ট করে কেনা শখের এসব গহনার যত্ন নিতে হবে। আসুন জেনে নিই গহনা চকচকে রাখতে কী করবেন-

গহনা চকচকে ও নতুন রাখতে করণীয়-

১. গহনার ওপরে কখনও সরাসরি পারফিউম স্প্রে করবেন না। হীরের গহনা নরম তুলো লাগানো প্লাস্টিকের বক্সে রাখবেন। ফলে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না।

২. পান্না খুবই নরম ও ঠুনকো পাথর। যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।

৩. মুক্ত সবসময় মখমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্ত না পরাই ভালো। এতে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

৪. সব গহনা একসঙ্গে রাখবেন না। গহনার ধরণ বুঝে আলাদা আলাদা বাক্সে রাখতে হবে। একই বাক্সে রাখলে জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে ও ঘষা লেগে নষ্ট হয়ে যেতে পারে।

৫. হীরের গহনা ছাড়া আর কোনো গহনায় পানি বা সাবান লাগাবেন না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com