বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাচের বাসন ও আসবাব কীভাবে পরিষ্কার করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কাচের তৈজস হোক কিংবা আসবাব নিয়ম মেনে পরিষ্কার করতে হবে। নইলে ভেঙে যাওয়ার সঙ্গে সেগুলো হারিয়ে ফেলবে জৌলুস।

আসুন জেনে নিই কাচের বাসন ও আসবাব কীভাবে পরিষ্কার করবেন-

১. কাচের আসবাব পরিষ্কার করার আগে পাতলা ও নরম সুতির কাপড় দিয়ে আলগা ময়লা মুছে নিন। কাচ পরিষ্কার করার জন্য তরল স্প্রে ব্যবহার করতে পারেন। স্প্রে ব্যবহারের পর নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন।

২. সাধারণ সাবান পানি কাচের বাসন পরিষ্কার করবেন না। কাচের বাসন মাজার জন্য তরল সাবান পাওয়া যায় তা ব্যবহার করুন। মাজার জন্য স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবার ব্যবহার করুন।

৩. কাচের বাসনে তেল লেগে থাকা তেল পরিষ্কারের জন্য ঈষদুষ্ণ গরম পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে বাসনগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এর পর তরল সাবান স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবারে লাগিয়ে বাসন পরিষ্কার করুন। পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন।

৪. কাচের গ্লাস তরল সাবান দিয়ে পরিষ্কার করবেন না। ঈষদুষ্ণ পানিতে লেবু ফালি করে কেটে রেখে দিন। এর পর এই মিশ্রণে কাচের গ্লাস ডুবিয়ে নিন। তার পর সেগুলো ধুয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com