বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চুল পড়া রোধে ৭ পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ঋতুবদলের সময়ে চুল পড়া, আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া রোধ করতে সূর্যের তাপ, বৃষ্টির পানি কিংবা দূষণ থেকে চুলকে বাঁচাতে হবে। এ ছাড়া অযত্ন ও প্রয়োজনীয় পুষ্টির চুল পড়ে যেতে পারে।

চুল পড়া রোধে কী করবেন?

১. চুল পড়া কমাতে নির্দিষ্ট সময় পর পর আগা ছেঁটে ফেলতে হবে। এতে আগা ফাটা রোধ হবে ও চুল দ্রুত বাড়বে।

২. শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করুন ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৩. হেয়ার ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক বাতাসে চুল শুকানো সবচেয়ে ভালো।

৪. মধু, ডিম, অ্যালোভেরা, মেথির মতো প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ারপ্যাক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

৫. চুলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করুন। কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

৬. ভেজা চুল আঁচড়াবেন না। যদি আঁচড়াতে হয় তবে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।

৭. ভিটামিন এ, বি, সি ও ই, ম্যাগনেসিয়াম, আয়রন, জিংক ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com