বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:০২ অপরাহ্ন

অভিনেতা আজিজুর রহমান আর নেই

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা স ম আজিজুর রহমান আর নেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট পর্দার পরিচিত মুখ আজিজুর রহমান। এছাড়া তিনি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করতেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এখন গ্রামের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিনেতার মরদেহ। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আজিজুর রহমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com