বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পাহাড়ে মোশাররফ-জুঁই দম্পতির বিবাহবার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শুটিং ব্যস্ততার কারণে পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের সঙ্গেও সেভাবে যোগাযোগ হয় না অভিনেতা মোশাররফ করিমের। ভোরবেলায় বাসা থেকে বের হয়ে শুটিং করে আবার মধ্যরাতে ফেরেন এই অভিনেতা।

তাই বিভিন্ন উপলক্ষ আয়োজন পরিকল্পনা করে উদযাপন করা হয় না এই অভিনেতার। তবে করোনার কারণে তুলনামূলক কম কাজ করছেন মোশাররফ করিম। এই অবস্থাতেই চলে আসে বিবাহবার্ষিকী।

উপলক্ষটিকে তাই গুরুত্ব দিয়ে স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গী করে পার্বত্য অঞ্চলে চলে যান কয়েকদিন আগে। বিশেষ করে তারা গিয়েছিলেন খাগড়াছড়িতে। সেখানেই বৃহস্পতিবার বিবাহ বার্ষিকী উদযাপন করেন তারা।

শুক্রবার রাতে তারা ঢাকায় ফিরবেন। ফিরেই নাটকের শুটিং শুরু করবেন মোশাররফ করিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটা দিন রাজধানীর কোলাহল থেকে বেরিয়ে খাগড়াছড়ির বিভিন্ন লোকেশনে ঘুরেছি। শুটিংয়ের জন্য তো এই এলাকায় আগেও অনেকবার এসেছি। কিন্তু এবার কোনো কাজ নিয়ে আসিনি। নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। ভালো লাগল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য অঞ্চল।

কিছুদিন আগে ‘ভালোবাসা’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়া কলকাতার একটি ছবিতে অভিনয় করছেন। যেটির ডাবিংয়ের কাজের জন্য শিগগিরই কলকাতায় যাবেন মোশাররফ করিম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com