বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন কুমার শানুর ছেলে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের এক সময়ের খ্যাতনামা কণ্ঠশিল্পী কুমার সানুর ছেলে জয়েস ভট্টাচার্যকে চেনেন না অনেকেই।

কুমার শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সন্তান জয়েস ভট্টাচার্য। তাকে জান কুমার শানু নামেও ডাকা হয়। ১৯৯৪ সালে রীতার সঙ্গে কুমার শানুর ডিভোর্সের পর থেকে বাবার সংস্পর্শে তেমন একটা আসা হয়নি জয়েসের।

মা রীতা ভট্টাচার্যের কাছেই মানুষ হয়েছেন তিনি। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে এতোদিন ধরে কোনো কথাই বলেননি জয়েস।

এবার ‘বিগ বস ১৪’র প্রতিযোগী হয়ে এসে সেই প্রসঙ্গে মুখ খুললেন জয়েস ভট্টাচার্য।

বিগ বসে ছোটবেলা নিয়ে কথা বলেন জেসমিন ভাসিন, সারা গুরপাল, নিক্কি তাম্বোলি ও জয়েস ভট্টাচার্য।

এ সময় জয়েস বলেন, আমার কাছে মা-বাবা বলতে সবটাই আমার মা। যখন আমি মায়ের গর্ভে ছিলাম, তখনই আমার বাবা-মা আলাদা হয়ে যান। ছোট থেকে আমি আমার মায়ের কাছেই বড় হয়েছি। উনিই আমার মা-বাবা সব। আমি এখানে আসার আগে সবচেয়ে বেশি আমার মাকে নিয়েই চিন্তিত ছিলাম। যে আমি এখানে এলে মায়ের দেখাশোনা কে করবে। ভালোবাসা নিয়েও আমি মায়ের মতো প্রাচীনপন্থী। সেটা হচ্ছে একজনই মানুষ থাকবে জীবনে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com