বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সমস্যা পিছু ছাড়ছে না জিৎ-মিমির

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অংশুমান প্রত্যুষ নির্মাণ করছেন ‘বাজি’ নামে চলচ্চিত্র। এটি চিত্রনায়ক জিতের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে। এতে জিতের বিপরীতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

গত মার্চ মাসের মাঝামাঝি সময় সিনেমাটির শুটিংয়ের উদ্দেশ্যে ব্রিটেনে পাড়ি জমান মিমি-জিৎ। সেখানে কয়েকদিন শুটিং করার পর করোনা সংকটের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। বাধ্য হয়ে শুটিং বাদ দিয়ে ভারতে ফিরতে হয় পুরো শুটিং টিমকে। তারপর দীর্ঘদিন বন্ধ ছিল চলচ্চিত্রটির কাজ।

সব বাধা পেরিয়ে শুটিংয়ের উদ্দেশ্যে আবারো লন্ডনে পাড়ি জমিয়েছেন জিৎ-মিমি। সোমবার (১২ অক্টোবর) অভিনেতা বিশ্বনাথ ও প্রদীপ ধরের লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন সংকট তৈরি হয়েছে। কারণ বিদেশে যাওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট অনস্বীকার্য। আর সমস্যাটা সেখানেই।

প্রদীপ বলেন—লন্ডন যাওয়ার জন্য কোভিড-১৯ টেস্ট করাতে হয়েছিল। শুক্রবার পরীক্ষা করালে আমার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রোববার আবারো পরীক্ষা করাই। মৌখিকভাবে শুনেছি, এবার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত লন্ডন যাত্রা সম্ভব নয়।

আর এ কারণে ‘বাজি’ সিনেমার শুটিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ ব্যাপারে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে গোপাল মদনানি বলেন—টেস্টের অফিশিয়াল রিপোর্ট এখনো পাইনি। শেষ রিপোর্ট নেগেটিভ এলে প্রদীপই লন্ডনে যাবেন। তবে এখন পুরো শিডিউল নতুন করে সাজাতে হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com