বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

পূজার আয়োজনে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে কেন্দ্র করে গান, নাটক ও মিউজিক ভিডিও নির্মিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় স্টুডিও জয়া অন্তর্জালে আয়োজন করেছে ‘শারদীয় দুর্গোৎসব আয়োজন ২০২০’।

এতে অংশ নিয়েছেন দেশ বরেণ্য এবং দেশের বাইরের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা। মাস ব্যাপী অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন—আলম আরা মিনু, ন্যানসি, মিজান রাজিব, ইউসুফ রিয়াদ, শীলা দেবী, সুমন কুমার, এপি শুভ, অনিন্দিতা সাহা অর্থি এবং ভারত থেকে এই উৎসবে অংশ নিয়েছেন শুভমিতা ব্যানার্জি, মধুরা ভট্টাচার্য, পীযূষ দাস।

এসব শিল্পীদের গাওয়া গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। দেশ ও দেশের বাইরে মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। স্টুডিও জয়ার কর্ণধার সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গাপূজা সকলের একটি প্রিয় উৎসব। আমরা চেষ্টা করছি প্রিয় শিল্পীদের নতুন নতুন গান দিয়ে উৎসবটি আরো জমজমাট করার। তৃতীয়বারের মতো চেষ্টা করেছি প্রিয় শিল্পীদের কিছু মৌলিক গান আপনাদের কানে তুলে দিতে। আশা করছি, সবার ভালো লাগবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com