বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

যে কাহিনি নিয়ে ‘পাপনামা’

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : তরুণ নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে চলচ্চিত্র। বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। ২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। এতে অসম প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিমলা ও ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন।

এটি মুক্তির আগেই দ্বিতীয় সিনেমা নির্মাণের কাজে হাত দিলেন এ নির্মাতা। ‘পাপনামা’ নামের এ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে।

বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে নির্মিত হচ্ছে ‘পাপনামা’। পরিচালক রুবেল আনুশ বলেন—বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে ‘পাপনামা’ নির্মাণ করছি। সাধারণত সিনেমায় কাউকে না কাউকে খারাপভাবে উপস্থাপন করা হয়। কিন্তু এই সিনেমায় তা করিনি। বউ-শাশুড়ির দ্বন্দ্ব বা দূরত্ব কেন হয় তা এতে দেখানো হয়েছে।

‘পাপনামা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে তাকে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে। এছাড়া আরো অভিনয় করেছেন সানজিদা তন্বী, দীপংকর দীপক, জুয়েল সালমান, শিমুল খান, সোহেল খান প্রমুখ। একটি বিশেষ চরিত্রে ফজলুর রহমান বাবুর অভিনয় করার কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com