বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেভাবে সংরক্ষণ করলে পেঁয়াজ ও আলু ভালো থাকবে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পেঁয়াজ ও আলু কখনও একসঙ্গে রাখবেন না। পেঁয়াজ ইথিলিন গ্যাস তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। এই গ্যাস যে কোনো সবজি বা ফলকে দ্রুত পাকিয়ে দেয়। তাই পেঁয়াজের সঙ্গে আলু রাখলে তা দ্রুত পচে নষ্ট হয়ে যায়।

এই গ্যাসের কারণে আলুতে দ্রুত অঙ্কুরোদগম হতে পারে। তবে অঙ্কুরোদগম হলে আলু খাওয়া যাবে না এমন নয়। অঙ্কুর কেটে ফেলে দিয়ে আলু খাওয়া যায়।
আসুন জেনে নিই আলু ও পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করবেন-

১. আলু ও পেঁয়াজ আলাদা রাখুন। পেঁয়াজ ও আলু কখনও একসঙ্গে রাখবেন না। পেঁয়াজ ইথিলিন গ্যাস তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। এই গ্যাস যে কোনো সবজি বা ফলকে দ্রুত পাকিয়ে দেয়।

২. পেঁয়াজ ও আলু দুটো সবজি থেকেই আর্দ্রতা সৃষ্টি হয়ে থাকে, যা দুটো সবজিকে নষ্ট করে দেয়।

৩. আলু ও পেঁয়াজ খোলা ও ঠাণ্ডা জায়গায় রাখুন। যেখানে বাতাস, সেখানে আলাদাভাবে সংরক্ষণ করুন।

৪. অন্ধকার, ঠাণ্ডা ও শুকনো জায়গায় আলু ভালো থাকে। সবচেয়ে ভালো হয় যদি আলু স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম, তবে রেফ্রিজারেটরের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় রাখা যায়।

৫. যেখানে বাতাস চলাচল করে এমন জায়গায় পেঁয়াজ রাখুন। কাগজের ব্যাগ বা তারের ঝুড়িতে পেঁয়াজ রাখতে পারেন। তবে রেফ্রিজারেটরে রাখবেন না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com