বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

১০ বছরে সৃজিত মুখার্জির ঝুলিতে ১৭৭ পুরস্কার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। গত এক দশকে ১৭৭টি পুরস্কার জিতে নিয়েছে তার ছবি।

বুধবার সিনেমা ক্যারিয়ারের দশক পূর্ণ করলেন তিনি। ফেসবুক পোস্টে এ তথ্য নিজেই জানিয়েছেন সৃজিত।

সৃজিত জানান, ১০ বছরে ১৮টি সিনেমা, দুটি ওয়েব সিনেমা ও একটি সিরিজ নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে মুক্তি পাওয়া ১৭টির মধ্যে ১৪টি সিনেমাই সুপারহিট। এ ছাড়া ৫৯টি উৎসবে অংশ নিয়ে তার ছবি জিতে নিয়েছে ১৭৭টি পুরস্কার। এই দীর্ঘযাত্রা দর্শক, বিচারক ও সমালোচকদের কারণে সম্ভব হয়েছে বলেও জানান তিনি। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৃজিত কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন। পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমফিল ও পিএইচডি করেন। অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করার সময় দিল্লিতে ইংরেজি সার্কিট থিয়েটারের যুক্ত ছিলেন সৃজিত।

২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ তৈরি করে সবার মনোযোগ কাড়েন তিনি।

সৃজিতের একাধিক সিনেমা ভারতের জাতীয় পুরস্কার পেয়েছে। তার পঞ্চম চলচ্চিত্র ‘জাতিস্মর’ চারটি পুরস্কার জেতে। সেরা পরিচালক ও মৌলিক চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয় ষষ্ঠ সিনেমা ‘চতুষ্কোণ’। ‘এক যে ছিল রাজা’ পায় সেরা বাংলা সিনেমার পুরস্কার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com