বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার শুঁটকি রান্না শিখুন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে খাবারের অনেক বৈচিত্র্য দেখা যায়। কোথাও রান্নায় নারিকেল ব্যবহার করা হয়, তো কোথাও সরষে।
কারো বাড়িতে শুঁটকি মাছ ছাড়া খাওয়াই হয় না, কেউ আবার শুঁটকির গন্ধই নিতে পারেন না।

তবে আজ আপনাদের জন্য এমন একটি শুঁটকির রেসিপি রয়েছে, এটা যারা খেয়েছেন কখনো তারা তো স্বাদ জানেন। যারা কখনো খাননি, তারাও একবার ট্রাই করুন, প্রিয় খাবারের তালিকায় যোগ হয়ে যাবে খাবারটি। সেই মজার পদটি হচ্ছে চ্যাপা শুঁটকি বড়া। যখন দেশেই পাওয়া যায় দারুণ মজার রেসিপি, আর দেরি কেন? দ্রুত শিখে নিন খুব সহজে।

চ্যাপা শুঁটকি বড়া তৈরির উপকরণ

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লাউ বা কুমড়া পাতা ১৫টি।

যেভাবে তৈরি করবেন
শুঁটকি পরিষ্কার করে ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে লবণ, সব গুঁড়া ও বাটা মসলা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষান। মসলা কষানো হলে শুঁটকি দিন। মসলায় ভালোমতো কষিয়ে তেল ছেড়ে এলে শুঁটকি নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার একটি পাতার ওপর ২ টেবিল চামচ শুঁটকি ভুনা রেখে পাতাটি সুন্দরভাবে মুড়িয়ে নিন যাতে খুলে না যায়। প্রয়োজনে টুথপিকও ব্যবহার করতে পারেন। এভাবে সব বড়া বানিয়ে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে এপিঠ-ওপিঠ কড়া করে ভেজে নিন।

শুঁটকি বড়া গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com