বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাকাল শুরুর পর কিছুদিন গানে অনিয়মিত ছিলেন সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি আবারও তিনি গানের জগতে ব্যস্ত হয়েছেন। গত মাসে করোনা সচেতনতাবিষয়ক একটি গানে কণ্ঠ দিয়েছেন।
এবার বাবাকে নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সঙ্গীতশিল্পী। ‘আজও যাদের বাবা আছে’ শিরোনামের গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর করেছেন ইজাজ খান স্বপন।
গানটি শিগগিরই প্রকাশ হবে। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘বাবা প্রত্যেক সন্তানের কাছেই অনুকরণীয়। আমার বাবাও আমাদের ছোটবেলা থেকেই সঠিকভাবে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবার আদর্শ ধারণ করেই জীবন এগিয়ে নিচ্ছি। সব বাবাকে উৎসর্গ করে গানটিতে কণ্ঠ দিয়েছি। আশা করছি এটি সবার ভালো লাগবে।
’ অন্যদিকে আরও কয়েকটি নতুন গানে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এর মধ্যে রয়েছে সাদেকা বেগমের কথায় মুনের সুরে ‘প্রজাপতি দিন চলে যায়’ ও সাবেরা শবনমের কথা এবং সুরে ‘অবলীলায় বলে দিলে’।
নগরকন্ঠ.কম/এআর