বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মাহির কারণে মালদ্বীপ যাওয়া হলো না শাকিবের

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ‘নবাব এলএলবি’ সিনেমায় তাকে মাহিয়া মাহির বিপরীতে দেখা যাবে। দু’জনের মধ্যে এমনিতেই দারুণ সখ্য। পর্দার রসায়নও চমৎকার। তবে সম্প্রতি মাহির জন্য শাকিবের মালদ্বীপ যাওয়া আটকে গেছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ টিম গানের শুটিংয়ের জন্য মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নায়ক-নায়িকা হিসেবে শাকিব-মাহিরও যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই জানা যায় মাহির পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে, মাহি যেতে পারবেন না। এ কথা শুনে শাকিব খানও মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

গত ৭ অক্টোবর মালদ্বীপে শাকিব-মাহির গানের শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন পরিচালক। ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহির সঙ্গে অর্চিতা স্পর্শিয়াকে দেখা যাবে। এর চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com