বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

প্রকাশ্যে ‘দুর্গা মা’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এই উৎসবকে আরো আনন্দময় করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। এছাড়া নেট দুনিয়ায়ও মুক্তি পায় নাটক, মিউজিক ভিডিও।

এরই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে ‘দুর্গা মা’ শিরোনামে মিউজিক ভিডিও। ‘দুর্গা মা’ গানটির কথা, সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন করেছেন রূপন চৌধুরী ও পার্থ প্রতীম রায়। সম্প্রতি পিপিআর মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তীর্থক আহসান। ক্যামেরায় ছিলেন তারেক বাবু। সম্পাদনা করেছেন হাসান মাহাদী। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রূপাঞ্জনা, রঞ্জু, শিউলী, ভ্যালেন্টাইন, পুলক, রাজিব, অন্তু, অমিত, ঐশ্বর্য প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com