বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পাঁচ বছর পর একফ্রেমে সাই পল্লবী-অনুপমা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার অভিনতী আলোচিত মালায়ালাম ভাষার সিনেমা ‘প্রেমাম’। এ সিনেমা সাই পল্লবীর ক্যারিয়ার বদলে দেয়।

সিনেমাটির প্রধান চরিত্র হলো—জর্জ ডেভিড, মালার ও ম্যারি। এতে মালার চরিত্র রূপায়ন করেন সাই পল্লবী। ম্যারি চরিত্রে দেখা যায় দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরকে। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়। এরপর আর দেখা হয়নি সাই পল্লবী ও অনুপমার। দীর্ঘ পাঁচ বছর পর একফ্রেমে বন্দি হলেন এই দুই তারকা।

রোববার (১৮ অক্টোবর) অনুপমা তার ইস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছেন—‘কারো কি মালার ও ম্যারির কথা মনে আছে? সাই পল্লবী তোমাকে ভালোবাসি।’ একদিনে ছবিটিকে লাইক পড়েছে প্রায় নব্বই লাখ। আর ভক্তদের উষ্ণ মন্তব্যে ভাসছেন এই দুই তারকা।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

অন্যদিকে ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অনুপমার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com