বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত অভিনেতা পৃথ্বীরাজ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতা জানান, তার কোনো উপসর্গ নেই। তবে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ না হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

‘জন গণ মন’ সিনেমার শুটিং করছিলেন পৃথ্বিরাজ। সম্প্রতি সিনেমাটির পরিচালক দিজো জোসে অ্যান্থনি ও টিমের কয়েকজন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন। এরপর পৃথ্বীরাজ তার কোভিড-১৯ টেস্ট করান এবং ফল পজিটিভ আসে।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক টুইটে পৃথ্বীরাজ লিখেছেন, ‘আমি গত ৭ অক্টোবর থেকে দিজো জোসে অ্যান্থনির জন গণ মন সিনেমার শুটিং করছিলাম। কোভিডের কারণে বিশেষ সতর্কতাস্বরূপ আমরা কড়া নিয়মকানুন মেনে চলি। নিয়ম অনুযায়ী শুটিংয়ের আগে সবার কোভিড-১৯ টেস্ট করানো হয়। শেষ দিনের শুটিংয়ে আবারো টেস্ট করা হয়। কিন্তু দুর্গাভ্যবশত এবার ফল পজিটিভ আসে। এরপর নিজেকে আইসোলেশনে রেখেছি। আমার কোনো উপসর্গ নেই এবং ভালো আছি। আমি যাদের সংস্পর্শে গেছি সবাইকে টেস্ট করানোর জন্য অনুরোধ করা হয়েছে। আশা করছি খুব শিগগির সুস্থ হয়ে কাজে ফিরতে পারব। আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে টিমের একাধিক সদস্য কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ‘জন গণ মন’ সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com